Preposition -এর নিয়মাবলী ও APPROPRIATE PREPOSITION. Rules of Preposition and APPROPRIATE PREPOSITION.
আটটি Parts of Speech-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হল Preposition। ‘Preposition’ শব্দটি দুটি অংশে বিভক্ত— ‘Pre’ অর্থ পূর্বে এবং ‘Position’ অর্থ অবস্থান। অর্থাৎ যে শব্দ Noun, Pronoun বা Noun equivalent-এর পূর্বে অবস্থান করে এবং বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্ক নির্দেশ করে, তাকে Preposition বলা হয়।
Preposition মূলত বাক্যে সম্পর্ক নির্দেশকারী শব্দ। এটি কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময় বা কারণের সঙ্গে অন্য কিছুর সম্পর্ক বোঝায়। সাধারণত Preposition-এর পরে একটি Noun বা Pronoun বসে, যাকে Object of the Preposition বলা হয়। যেমন—
- The book is on the table.
- She is going to school.
- He came from Kolkata.
উপরের উদাহরণগুলোতে on, to, from শব্দগুলো Preposition, কারণ এগুলো পরবর্তী Noun-এর সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক স্থাপন করেছে।
Preposition সাধারণত বিভিন্ন সম্পর্ক প্রকাশ করে—
- স্থান নির্দেশক (Place): in, on, at, under, beside ইত্যাদি।
যেমন: The cat is under the table. - সময় নির্দেশক (Time): at, on, in, before, after ইত্যাদি।
যেমন: He was born in 2010. - দিক নির্দেশক (Direction): to, into, towards ইত্যাদি।
যেমন: She went to the market. - কারণ বা উদ্দেশ্য (Cause/Purpose): for, because of ইত্যাদি।
যেমন: He was punished for his mistake.
Preposition সঠিকভাবে ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল Preposition ব্যবহার করলে বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য Preposition-এর যথাযথ প্রয়োগ জানা আবশ্যক।
সুতরাং বলা যায়, যে শব্দ Noun/Pronoun-এর পূর্বে বসে এবং বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ করে, সেই শব্দই Preposition।
সাধারণভাবে পরিচিত কয়েকটি Preposition ও তাদের অবস্থান সম্পর্কে আলোচনা করা হল।
কোথায় কোথায় AT বসবে?
সাধারণত ছোট বা কম পরিচিত গ্রাম অথবা শহরের আগে ‘at’ বসে।
- He lives at Belgharia.
- We reside at Mohisgote.
সময় ও দিনের বিশেষ সময়ের আগে ‘at’ বসে।
- Our class starts at 10.45 a.m.
- We take dinner at 9.30 p.m.
- His father came back at night.
কোনো স্থানের বিশেষ কোনো অংশের আগে ‘at’ বসে।
- The girl is sitting at the corner of the house.
- There is a lawn at the entrance.
বয়সের আগে এবং কোনো কিছু লক্ষ্য করে নিক্ষেপ করা বোঝালে-
- Rabindranath wrote his first poem at 5 years of age.
- Soumen qualified for civil service at 23 years of age.
- The boy threw stones at the dog.
ঐতিহাসিক সৌধ এবং ছুটির দিনের আগে ‘at’ বসে।
- We met the man at the Taj Mahal.
- We had a trip to the museum at the weekend.
বাড়ি, শিক্ষায়তন, অনুষ্ঠান, স্টেশন ও চিত্রালয়ের আগে ‘at’ বসে।
- His daughter is at the school now.
- We must be at the magic show at that time.
কোনো কিছুর স্থির অবস্থার জন্য ‘at’ বসে।
- He is at office now.
- We stand at the top of the hill.
মূল্য (Prices), গতিবেগ (Velocity) ও উপলক্ষ্য (Occasion) বোঝাতে ‘at’ বসে।
- Potao is sold at Rs. 20 a kilo.
- Bande Bharat runs at 180 km. per hour.
- She fainted at the sight of blood.
কোথায় কোথায় IN বসবে?
মাস, বছর, ঋতু-র আগে ‘in’ বসে।
- His father will come in December.
- India won freedom in 1947.
- They come home in summer.
বিশেষ মুহূর্ত, দশক, শতাব্দী ও সময়ের ব্যাপ্তির আগে ‘in’ বসে।
- We should set out early in the morning.
- Bengali songs had the golden time in the 60’s Shakespeare was a great component of literature in the sixteenth century.
- The man arrived in a few minutes.
বড় স্থান, পোশাক, পরিস্থিতি ও উপায়-এর আগে ‘in’ বসে।
- My uncle is now in Kolkata.
- The boy in blue shirt is my brother.
- He left the room in a hurry.
- The girl spoke in a loud voice.
কোনো কিছুর গতিশীল অবস্থার জন্য ‘in’ বসে।
- The repairing work is in progress.
- The bus was in motion.
অন্তিম কোনো ক্ষণ বা সময় বোঝালে ‘in’ বসে।
- The will return in an hour.
- We must finishe writing in a month.
বিষয় (Subject), সময়সূচি (Period), কার্যকলাপ (Activity) বোঝাতে ‘in’ বসে।
- I am weak in math.
- You should complete the work in a weak.
- His spent is life in helping others.
কোথায় কোথায় ON বসবে?
তারিখ, বিশেষ দিন ও সপ্তাহের বারের আগে ‘on’ বসে।
- His birthday is on 15th March.
- He will come on Chiristmas Day.
- It was on Monday he left India.
কোনো কিছুর উপর সংযুক্ত হয়ে আছে বা তল স্পর্শ করে আছে বোঝালে-
- She is lying on the ground.
- Tina hung the picture on the wall.
- There is a book on the table.
কোনো বিষয় বা প্রসঙ্গ, বাঁচার উপকরণ বোঝালে তার আগে ‘on’ বসে।
- Write an essay on NEP.
- The cow lives on grass.
কোনো উপলক্ষ বা কারণ বোঝালে তার আগে ‘on’ বসে।
- The park was decorated on the occassion of Durga Puja.
- He was arrested on the charge of theft.
দিক (Direction), মাধ্যম (Means of functions), ঠিক পরেই (Just after) বোঝাতে ‘on’ বসে।
- Turn on your phone right now.
- Some vehicles run on oil.
- On hearing the news, she fainted.
কোথায় কোথায় TO বসবে?
‘প্রতি’ বোঝালে তার আগে ‘to’ বসে।
- Give the letter to your headmaster.
- I have a request to you.
দিক বা অভিমুখ বোঝালে তার আগে ‘to’ বসে।
- The temple is to the south of the school.
- Walk strait to the east.
সময়ের ব্যাপ্তি বোঝালে এবং ঘড়িতে পূর্ণ সময় বলার আগে ‘to’ বসে।
- He reads from the evening to the midnight.
- It is ten minutes to nine now.
কোনো জিনিসের দৈর্ঘ্য বা পরিসর বোঝালে তার আগে ‘to’ বসে।
- The field lies to the horizon.
- Her gown reaches down to her leg.
আনুমানিক সম্ভাব্য সীমা বোঝাতে ‘to’ বসে।
- The boy is 13 to 15 years old.
- The road is 10 ft. to 12 ft. wide.
কোনো জায়গায় পৌঁছানোর (Reaching a point), অবধি বা পর্যন্ত (এ per as), ফল (Result) বোঝাতে ‘to’ বসে।
- They came to a beautiful spots.
- We walked on to the next bus stop.
- The bill came to two hundred rupees.
কোথায় কোথায় FOR বসবে?
কারণ এবং উদ্দেশ্য বোঝাতে-
- Bishnupur is famous for terracotta.
- We should watch films for pleasure.
সময়ের ব্যাপ্তি বোঝালে তার আগে ‘for’ বসে।
- He has been living here for two years.
- The training has been going on for two hours.
কোনো কিছুর উদ্দেশ বা পক্ষে/প্রতিনিধি বোঝালে-
- She left for the school at 10 a.m.
- The train whistled off for New Delhi.
- The monitor speaks for the class.
পরিবর্ত বা অধিকার বোঝালে-
- They want a foot ball for the bat.
- This is a high school for girls.
বাংলায় ‘জন্য’ বোঝালে-
- We beg apology for our mistake.
- They were late for the train.
বদলে (In exchange of), অনুষ্ঠানের কারণে (Occasion of), উপযুক্ত (Fit) বোঝাতে ‘for’ বসে।
- She bought the fans for two thousand rupees.
- We have holiday for New Years Day.
- He is fit for a sergeant.
কোথায় কোথায় BY বসবে?
Passive Verb-এর পরে-
- The house is built by masons.
- The thief was caught by the villagers.
উপায় বা পদ্ধতি বোঝালে-
- You sent the letter by post.
- I want to pay by cheque.
কাছাকাছি বা নৈকট্য বোঝালে-
- The house is by the temple.
- Ramen, go and sit by Rahul.
কোনো সময়ের মধ্যে বা আগে বোঝালে-
- We shall reach by the evening.
- Do the sum by 2 p.m.
যোগাযোগের উপায় বোঝাতে-
- Our school is 15 minutes by bus.
- You should go Kolkata by taxi now.
কোনো ব্যক্তি (Agent) দ্বারা কোনো কাজ করা বোঝালে ‘by’ ব্যবহৃত হয়।
- The door was broken by Ram.
- The bridge was made by the villagers.
কোথায় কোথায় FROM বসবে?
প্রেরক এবং উৎস (Origin) বোঝালে তার আগে-
- This letter is from my friend.
- This bag of potato is from Arambagh.
- I have written the quotations from Keats.
দিক বা ‘হইতে’ বোঝালে তার আগে-
- The boy ran from the house.
- Accidentally she fell from the roof.
মধ্যবর্তী দূরত্ব বোঝাতে এবং পরিসর বোঝাতে-
- His office is 10 km. from his village.
- The temperature of Bankura varies from 32°C to 42°C in summer.
কোনো বিশেষ সময় (Point of time), কারণ (Cause), তফাৎ (Differents) বোঝাতে ‘from’ বসে।
- The boy has been absent from Monday.
- She was suffering from fever.
- Your shirt is different from his shirt.
কোথায় কোথায় WITH বসবে?
কোনো কিছু বা কারুর সাথে বোঝালে-
- The boy came to school with his father.
- The man returned with his lost pet.
কোনো কিছুর সাহায্যে বা ব্যবহার করে বোঝালে-
- The baby is being fed with a silver spoon.
- The entire floor is covered with flowers.
অনেক ক্ষেত্রে কারণ এবং ধরণ বোঝাতে-
- She became a statue with fear.
- The singer felt at ease with pleasure.
কোনো নির্জীব বস্তু (instrument) দ্বারা কোনো কাজ বোঝালে ‘with’ ব্যবহৃত হয়-
- The man was killed by robbers with a gun.
- The potato was chpped by the cook with a knife.
অনুযায়ী (Correspondece), অনুপাত (Proportion), থাকা (Possession) বোঝাতে ‘with’ বসে।
- Everyone changes with time.
- Her greed increases with her wealth.
- We met the man with blue eyes.
কোথায় কোথায় OF বসবে?
‘এর’ এবং অধিকার বা সৃষ্টি বোঝাতে-
- The dress of a student must be clean and tidy.
- This book of Tagore is highly acclaimed.
- It is a poem of John Keats.
উৎস এবং একক বোঝাতে-
- J. M. Synge was of Irish origin.
- She bought 10 kilo of rice.
উপাদান ও সম্পর্ক বোঝাতে-
- This bag is made of polythene.
- What is the reason of your laughter?
কোনো কিছুর মধ্যে বোঝাতে-
- I met few of the students.
- One of my friends will go.
কোথায় কোথায় ABOUT বসবে?
বিষয় (Subject), প্রায় (Closed to) বোঝাতে ‘about’ বসে।
- He knows nothing about politics.
- It was about 9 p.m. when he came back.
চারপাশে (Around), বিক্ষিপ্ত জায়গায় (Various places) বোঝাতে ‘about’ বসে।
- She does not like boy about her.
- The child scattered all his toys about the floor.
কোথায় কোথায় ABOVE বসবে?
বেশি (More than), উর্ধ্বে (Superior) বোঝাতে ‘above’ বসে।
- His watch costs above two thousand.
- His honesty is above suspicion.
নাগালের বাইরে (Beyond the reach), ওপরে (Higher place) বোঝাতে ‘above’ বসে।
- A help from him is above expectation.
- They live in a flat above the bank.
কোথায় কোথায় OVER বসবে?
ঠিক উপরে (Directly above), আড়াআড়িভাবে (Across), কিছু সময় ধরে (A period of time) বোঝাতে ‘over’ বসে।
- There is a fan moving over his head.
- There is a bridge over the rail line.
- His father came back over night.
ঢাকনা (Covering), বিশেষ সময়ের মাঝে (Specific time) বোঝাতে ‘over’ বসে।
- We spread amat over the floor.
- They are discussing a matter over dinner.
কোথায় কোথায় Since, From, For বসবে?
সময়ের নির্দিষ্ট ক্ষণ (Point of time) বোঝালে Since বা From ব্যবহৃত হয়-
- It has been raining since/from 5 a.m.
- The have been reading since/from the evening.
সময়ের ব্যপ্তি বোঝাতে (Span of time) বোঝালে For ব্যবহৃত হয়-
- Students have been playing for two hours.
- He has been waiting for 12 months.
কোথায় কোথায় Between, Among বসবে?
দুটি ব্যক্তি বা বস্তু বা বিষয়ের মধ্যে বোঝালে between ব্যবহৃত হয়-
- Divide the mango between the brother and the sister.
- There is no passage between the chair and the table.
দুটির বেশি ব্যক্তি বা বস্তু বা বিষয়ের মধ্যে বোঝালে among ব্যবহৃত হয়-
- The old man has divided his property among three sons.
- There is misunderstanding among the five friends.
কোথায় কোথায় Beside, Besides বসবে?
কোনো কিছুর সামনে বা পাশে (by the side of) বোঝালে Beside ব্যবহৃত হয়-
- I tried to sit beside our teacher.
- He built a monument beside the river.
কোনো কিছুর অতিরিক্ত বা ছাড়াও (in addition to/except) বোঝালে Besides ব্যবহৃত হয়-
- Besides being a poet, Rabindranath was a good singer.
- He bought a scooter besides a bike.
APPROPRIATE PREPOSITION:
কতকগুলি শব্দের ক্ষেত্রে (Noun, Adjective, Verb Participle) বিশেষ কিছু Preposition বসে। কখনো কখনো সেগুলি আলঙ্কারিক অর্থেও ব্যবহৃত হয়। এরকমই কিছু শব্দ ও তাদের নির্দিষ্ট Preposition দেওয়া হল।
A
- Abide by (মেনে চলা)- The students should abide by the rules of the school.
- Abound in (প্রচুর পরিমাণে থাকা)- River Padma abounds in hilsa during monsoon.
- Absent from (অনুপস্থিত থাকা)- Nabin was absent from the class yesterday.
- Absorbed in (নিমগ্ন থাকা)- His son is always absorbed in studies to make a good result.
- Abstain from (বিরত থাকা)- Abstain yourself from evil company.
- Access to (প্রবেশাধিকার)- Students have free access to library.
- Acceptable to (গ্রহণযোগ্য)- The advice of the teacher is always acceptable to the students.
- Accompany (সঙ্গী হওয়া বা থাকা) by (a person) with (a thing)-Tuhin is accompanied by his father with a boquet in his hand.
- According to (অনুসারে)- Everything I have done according to your direction.
- Accused of (অভিযুক্ত)- The man was arrested as he was accused of theft.
- Accustomed to (অভ্যস্ত)- I am accustomed to rise early in the morning.
- Acquainted with (পরিচিত)- I am recently acquainted with the headmaster.
- Add to (যোগ করা)- To add to her misery, her father died.
- Addicted to (আসক্ত)- Their son is addicted to gambling.
- Adequate to (পর্যাপ্ত)- His income is adequate to maintain a family.
- Adjacent to (সংলগ্ন)- Their house is adjacent to the church.
- Admit of (স্বীকার করা)- You must admit of your guilt to avoid punishment.
- Affection for (স্নেহ)- Every mother has affection for her children.
- Affectionate to (স্নেহশীল)- She is affectionate to every child in this locality.
- Afraid of (ভীত)- Every student is afraid of the headmaster.
- Agree with (a person) to (a proposal) on (a point) (সম্মত হওয়া)- He does not agree with us to go out on a holiday.
- Aim at (লক্ষ্য করা)- His son aims at NEET.
- Alarmed at (শঙ্কিত হওয়া)- She was alarmed at the prospect of travelling alone.
- Alien to (বিজাতীয়)- Dishonesty is alien to the nature of his father.
- Alienated from (বিচ্ছিন্ন হওয়া)- He was alienated from his family.
- Alight from (অবতরণ করা)- We saw him alighted from the plain.
- Amateur at (অপেশাদার)- His nephew is amateur at acting.
- Amazed at (বিস্মিত হওয়া)- Everyone was amazed at the confidence of Kadambini.
- Ambition for (উচ্চাকাঙ্ক্ষা)- The girl has no ambition for fame.
- Ambitious of (উচ্চাকাঙ্ক্ষী)- The boy is ambitious of fame.
- Amused at (কৌতুক বোধকরা)- We amused at foolishness of the old man.
- Angry with (someone) at (something) (ক্রুদ্ধ হওয়া)- The teacher became angry with Rajat at his disobedience.
- Annoyed with (বিরক্ত হওয়া)- The neighbourers are annoyed with the man.
- Anxious for (উদ্বিগ্ন হওয়া)- Her parents are anxious for her future.
- Appeal to (আবেদন করা)- The students appeal to the headmaster for a holiday.
- Appeal for (সাহায্য প্রার্থনা করা)- They have appealed for help to the common people.
- Appetite for (ক্ষুধা থাকা)- The child has no appetite for food now.
- Apply for (something) to (a person) (আবেদন করা)- He has applied for the post to the principal.
- Appointed to (নিযুক্ত হওয়া/করা)- He was appointed to the post of joint B.D.O.
- Appropriate to (প্রযোজ্য)- His comment is not appropriate to the situation.
- Ashamed of (লজ্জিত)- You should be ashamed of your behaviour.
- Aspiration for (আকাঙ্ক্ষা)- I have no aspiration for riches.
- Associated with (সংযুক্ত থাকা)- Sachin is associated with Mumbai Indians IPL Team.
- Astonished at (অবাক হওয়া)- We were astonished at her courage in her childhood.
- Atone for (প্রায়শ্চিত্ত করা)- We should atone for oursin.
- Attribute to (আরোপ করা)- She attribute her success to her mother.
- Authority for (কর্তৃত্ব)- He has the authority for the stalement.
- Avail (oneself) of (সুযোগ নেওয়া)- We availed ourselves of riding Toy Train in Darjeeling.
- Aware of (সচেতন থাকা)- Everybody should be aware of Covid-19.
B
- Bad at (অপটু)- His friend is very bad at keeping secrets.
- Bar to (বাধা)- There is no bar to our trying to be honest.
- Bare of (শূন্য)- His room is bare of furniture.
- Based on (ভিত্তি করে গড়ে ওঠা)- The film is based on true story.
- Beg of (প্রার্থনা করা)- I beg pardon of you.
- Beg for (ভিক্ষা করা)- He was begging for his life.s
- Believe in (বিশ্বাস করা)- The man does not believe in God.
- Belong to (অধিকার থাকা)- This house belongs to my father.
- Beneficial to (উপকারী)-Physical exercise is beneficial to health.
- Bent on (স্থির সংকল্পিত)- The boy is bent on buying a computer.
- Beware of (সতর্ক থাকা)- Beware of pick pockets in local trains.
- Blessed with (অধিকারী)- The man is blessed with robust health.
- Blind of/in (অন্ধ)- My friend is blind of/in an eye.
- Blind to (স্নেহে অন্ধ)- The father is blind to his son’s faults.
- Boast of (গর্ব করা)- Indians boast of their motherland.
- Born of (জন্মগ্রহণ করা)- Tagore was born of rich parents.
- Bound for (অভিমুখী)- The boys are bound for school.
- Burdened with (ভারাক্রান্ত)- The poor father is burdened with a big family.
- Burst into (tears) (কান্নায় ফেটে পড়া)- The girl burst into tears.
- Burst out (laughter) (হাসিতে ফেটে পড়া)- The baby burst out laughing on tickling.
- Busy with (ব্যস্ত থাকা)- He is always busy with his research.
C
- Callous to (উদাসীন)- His father remains calious to his studies.
- Capable in (সমর্থ)- Kohli is capable of scoring century in a match.
- Capacity for (ক্ষমতা/সামর্থ)- I have no capacity for spending money lavishly.
- Care of (সাবধান হওয়া)- We should take care of our health.
- Care for (পছন্দ করা)- Would you care for a drink?
- Careful of/about (যত্নশীল)- The students should be careful of /about their handwriting.
- Cautious of (সতর্ক থাকা)- We must be cautious of fraud.
- Clamour for (কলরব করা)- It is the media clamouring for freedom.
- Clothed in (পরিহিত)- The minister was clothed in royal altire.
- Clue to (সূত্র)- The detective tries to find out a clue to the murder.
- Coincide with (মিলে যাওয়া)- The time of school for many students coincide with that of tuitions.
- Collide with (ধাক্কা লাগা)- Their car collided with a van.
- Commit to (মুখস্থ করা)- He can commit along poem to memory.
- Common to (সাধারণ)- Dress code is common to every student of the school.
- Compare to (Dissimibar things) (তুলনা করা)- Shelley compares moon to a young lady.
- Compare with (similar things) – We compare the facilities of our school with that of others.
- Competent for (উপযুক্ত)- A graduate is competent for the post of a teacher.
- Complain to (অভিযোগ করা)- He complained to the coach.
- Comply with (সম্মত হওয়া)- His request has been complied with.
- Composed of (তৈরি)- Water is composed of hydrogen and oxygen.
- Conceal from (গোপন রাখা)- Keep this secret concealed from everyone.
- Confident of (আত্মবিশ্বাসী)- The boy is confident of his success in the examination.
- Condusive to (সহায়ক)- Excericse is condusive to health.
- Confine in (আবদ্ধ)- Netaji was confined in Buxa Forte.
- Congenial to (অনুকূল)- The climate of Deoghar is congenial to good health.
- Congratulate on (অভিনন্দন জানানো)- I congratulate you on your success.
- Conscious of (সচেতন)- The man is very conscious of expenditute.
- Consist of ( গঠিত হওয়া)- The managing committee consists of seven men.
- Contact with (যোগাযোগ/সংযোগ)- Recently I have no contact with some of my friends.
- Contented with (সন্তুষ্ট)- I am contented with what I have got.
- Contrary to (বিপরীত পক্ষে)- His works are contrary to our assumptions.
- Contribute to (দান করা)- We should contribute to relief fund voluntarily.
- Control over (নিয়ন্ত্রণ)- His parents have total control over him.
- Cope with (এঁটে ওঠা/মানিয়ে নেওয়া)- The old man can not cope with the manners of his modern sons.
- Covetous of (লোভী)- King Midas was covetous of gold.
- Crave for (আকাঙ্ক্ষা)- He craved for a noble profession.
- Cure of (আরোগ্যলাভ করা)- You are just cured of typhoid.
D
- Deaf of / in (কানে কালা/বধির)- The man is deaf of/in an ear.
- Deaf to (কান না দেওয়া)- The arrogant boy is deaf to his father’s advice.
- Deal in (ব্যবসা করা)- Reba’s father deals in furniture.
- Deal with (আচরণ)- He deals with us gently.
- Debar from (বঞ্চিত করা)- He was debarred from the examination for his adoption of evil means.
- Dedicate to (উৎসর্গ করা)- Mother Teresa dedicated her life to the well being of mankind.
- Delight in (খুশি হওয়া)- The little girl delights in music.
- Delight with (আহ্লাদিত)- I am delighted with the result.
- Deliver to (প্রদান করা)- The postman has delivered the letter to the addressee quickly.
- Depend on (নির্ভর করা)- Everything depends on our will.
- Deprive of (বঞ্চিত করা)- Some students are deprived of the opportunity of online classes.
- Derive from (পাওয়া)- We derive honey from the bees.
- Desire for / of (ইচ্ছা)- The boy has no desire for / of fame.
- Desirous of (ইচ্ছুক)- Soumi is desirious of going with us.
- Detach from (বিচ্ছিন্ন হওয়া)- Our village is detached from the rest of the world due to storm.
- Devoid of (বিহীন)- The poem is devoid of rhyme and rythm.
- Die of (disease) from (cause) for (something) (মারা যাওয়া)- His father died of malaria. He died from severe injury. Bhagat sing died for his motherland.
- Difference between (তফাৎ)- There is a basic difference between a boy and a girl.
- Different from (পৃথক / আলাদা)- The process of cultivation in India is different from that of in America.
- Disagree with (a person) on (a point) (মতপার্থক্য)- He disagreedwith me on the point of class routine.
- Disgrace to (কলঙ্ক)- The girl is a disgrace to the family.
- Dispose of (বিক্রি করে দেওয়া)- The old man disposed of his stall for the treatment of his wife.
- Disqualified for (অযোগ্য বিবেচিত হওয়া)- Inspite of being a good student, he is disqualified for teaching.
- Dissimilar to (বিসদৃশ্য)- A scooty is dissimilar to a bike.
- Distinguish from (আলাদা করা)- Distinguish good from bad.
- Divide between (two), Among (many) (ভাগ করা)- Divide the bread between the two brothers / among brothers.
- Doubtful of (সন্ধিগন্ধ)- We are doubtful of her honesty.
- Dull of (কানে কম শোনা), at (কাঁচা/অপরিণত)- She is dull of hearing. She is not dull at English.
- Dwell in (বাস করা)- He dwells in his uncle’s house.
E
- Eager for (আগ্রহী)- The boy is eager for learning.
- Efface from (নিশ্চিহ্ন হওয়া)- Her memory was effaced from his mind.
- Eligible for (যোগ্য)- A law graduate is eligible for the post.
- Elicit from (বের করা)- Police elicited the fact from her.
- Emerge from (বেরিয়ে আসা)- A lion emerged from the jungle suddenly.
- Emit from (নির্গত হওয়া)- Poisonous gas is emitting from the facetory.
- End in (পর্যবসিত হওয়া)- All their efforts end in smoke.
- Endow with (ভূষিত হওয়া)- She is endowed with good luck.
- Engage in (ব্যস্ত থাকা)- He is always engaged in studies.
- Entertain by (অভিনন্দিত)- Players are entertained by cheer leaders.
- Entitle to (অধিকারী)- His son is entitled to the scholarship.
- Envious of (ঈর্ষান্বিত)- I am not envious of your fame.
- Equal in (rank) with (a person) (সমকক্ষ)- You are equal in rank with my brother.
- Equip with (সুসজ্জিত)- Indian soldiers are well equipped with modern weapons.
- Essential to / for (অত্যাবশ্যক)- Physical activity is essential to/for burning fat.
- Excel in (শ্রেষ্ঠ হওয়া)- Soumen excelled in physics.
- Exception to (ব্যতিক্রম)- There is no exception to his order.
- Exclude from (বাতিল)- Sugar is excluded from his meal.
- Exclusive of (ছাড়)- The price of the medicine is exclusive of all taxes.
- Exempt from (মুক্তি/অব্যাহতি দেওয়া)- The minor was exempted from punishment.
- Expert at (দক্ষ)- His father is expert at carrate.
- Expose to (অনাবৃত)- Farmers are exposed to the sun.
- Extract from (নিষ্কাশন করা)- Thisoilis extracted from coconum.
F
- Faith in (বিশ্বাস)- His parents have faith in God.
- Faithful to (বিশ্বস্ত)- His maids are faithful to him.
- Familiar with/to (পরিচিত)- He is not familiar with / to all my friends.
- Famous for (বিখ্যাত)- The monk is famous for wisdom.
- Fatal to (মারাত্মক)- Global warming is fatal to environment.
- Favourable to (অনুকূল)- The law is favourable to him.
- Fearful of (শঙ্কিত)- His family is fearful of unwanted dispute.
- Feel for (অনুভব করা)- She does not feel for her classmates.
- Fit for (উপযুক্ত)- He is fit for a suitable groom.
- Fond of (অনুরক্ত/প্রিয়)- The child is fond of playing.
- Fondness for (অনুরাগ)- I have great fondness for music.
- Foreign to (অজানা/স্বভাব বিরুদ্ধ)- Anger is foreign to his nature.
- Forgetful of (বিস্মৃত)- The old man is forgetful of his glasses.
- Filled with (পূর্ণ)- The jar is filled with cold drinks.
- Free from/of (মুক্ত)- The patient is free from danger now. Clothes are sold free of tax.
- Full of (পূর্ণ)- The tree is full of green leaves.
G
- Glance at (এক পলক দেখা)- The manager glanced at the notice.
- Good at (দক্ষ)- The son of Messy is also good at football.
- Grateful to (কৃতজ্ঞ)- I am grateful to all my teachers.
- Greed for (লোভ)- The man has no greed for money.
- Greedy of (লোভী)- His son is greedy of sweet.
- Guard from / against (রক্ষা করা)- A spaniel guarded his house from / against robbers.
- Guilty of (দোষী)- Leela is found guilty of stealing.
- Generous to (দয়ালু)- Robinhood was generous to the poor.
H
- Hail from (আসা)- The boy hailed from Venice.
- Hang on (ঝোলানো)- Hang the picture on the wall.
- Hanker after (আকাঙ্ক্ষা)- The man hankers after riches.
- Hatred for/ of (ঘৃণা)- The woman has great hatred for / of the politicians.
- Hear of (শোনা)- I heaard of the great painter of Kolkata.
- Heed to (মনোযোগ দেওয়া)- Always pay heed to the teachers.
- Heir of/to (উত্তরাধিকারী)- He is the heir of/to his father.
- Hide from (লুকানো)- She hid everything from her husband.
- Hinder from (বাধা দেওয়া)- We were hindered from copying it.
- Hindrance to (বাধা)- There is no hindrance to his doing it.
- Hint at (সংকেত দেওয়া)- They hinted at the coming misfortune.
- Hope for / of (আশা করা)- The girl has no hope for / of passing the examination.
I
- Ignorant of (অঙ্ক)- The man is totally ignorant of computer.
- III with (অসুস্থ)- His mother is ill with fever.
- Immune from (সুরক্ষিত)- Covid vaccine is needed to immune us from infection.
- Impatient for (ধৈর্যহারা)- I am impatient for a good news from my friend.
- Impose on/ upon (চাপিয়ে দেওয়া)- A huge official work has been imposed on / upon school.
- Indifferent to (উদাসীন)- The king was indifferent to the suffering of his men.
- Indispensable to (essential)- Politeness is indispensable to the character of a student.
- Indulge in (to become addicted)- Never indulge in gambling.
- Infected with (সংক্রামিত)- His father is infected with Covid-19.
- Inferior to (Inferior)- This tea is inferior to Darjeeling tea.
- Infested with (উপদ্রুত)- Their locality is infested with anti socials.
- Insensible to (बोधीन)- His grand daughter is insensible to shame.
- Insist on/upon (জেদ করা)- The boy insisted on/upon buying a new bag.
- Interest in (আগ্রহ)- They have no interest in playing well.
- Interfere with (person) in (matter) – I have never interiered with him in his decision.
- Introduce to (परिच्चिति करनो)- The secretary introduced me to the other members of the committee.
- Invest in (Invest)- He has recently invested in SIP.
- Invite to (अमंतर्ण जुनागा)- The minister is invited to the programme.
- Involve in (involved)- He was unwittingly involved in the case of theft.
J
- Jealous of (ইর্ষান্বতিত)- Girls are jealous of each other.
- Jeer at (to mock)- We should not jeer at the old man.
- Judge by (बिचर करा)- Do not judge a person by his appearance.
- Jump to (make a decision)- Never jump to a decision quickly.
- Junior to (younger in age)- Malay is junior to me.
K
- Keen on (enthusiastic)- The girl is keen on dancing.
- Key to (Main Way)- Diligence is key to success.
- Kind to (Kind)- Mother Teresa was kind to the poor.
- Kind of (অনুগ্রহ)- It is kind of you that you come here.
L
- Lack of (অভাব)- There is a lack of true friends now-a-days.
- Lame of (lame)- The boy is lame of one leg.
- Lament for/over (to repent)- Everyone laments for/over our childhood mistakes.
- Laugh at (to mock)- Don’t laugh at the beggar.
- Lavish in (অমিত্যাবাযী)- She is lavish in her expenditure.
- Liable to (দায়ী)- The workers are liable to damage of the goods.
- Live on (survival)- Cows live on grass.
- Long for (to long for)- Everyone longs for happiness.
- Lost in (নিমগ্ন)- His grandmother has lost in watching TV.
- Loyal to (loyal/loyal)- All his servants are loyal to him.
M
- Mad with (উন্মাদ)- The old man is mad with anger.
- Marry to (বিবাহ করা)- She is married to a higher official.
- Match for (সমকক্ষ/জডি)- The bride is perfect match for the groom.
- Meet with (বিপদের সম্মুখীন হওয়া)- His father met with an accident on his way to school.
- Menace to (বিপদ)- Population explosion is a meance to our country.
- Mourn for (বিলাপ করা)- Don’t mourn for what is not yours.
- Moved by (বিচলিত হওয়া)- We were moved by his acting.
- Muse on (চিন্তা করা)- The boy mused on the events of the day.
N
- Natural to (স্বাভাবিক)- Innocence is natural to a child.
- Necessity for (প্রয়োজনীয়তা)- Society has a necessity for honest men.
- Need of (প্রয়োজন)- She is in need of monetary help.
- Need for (অভাব)- There is no need for food.
- Neglect of (অবহেলা)- He died for the neglect of treatment.
- Neglectful of (অমনযোগী)- The boy seems to be neglectful of study.
- Neglient of/in (অমনযোগী)- He is not negligent of/in his duty.
0
- Obedient to (বাধা) – Children must be obedient to the elders.
- Objection to / against (প্রতিবাদ/আপত্তি)- I have no objection to/ against the policy.
- Oblige to (a person) for (a cause) – I shall be highly obliged to you for your kindness.
- Obstacle to (বাধা)- Unemployment is an obstacle to the progress of a country.
- Occur to (উদিত হওয়া)- An idea suddenly occurred to him.
- Offend with (বিরক্ত হওয়া)- She is offended with him for the comment.
- Open to (উন্মুক্ত)- Admission to cinema hall is open to all.
- Opportunity for (সুযোগ) She has no opportunity for any job.
- Oppose to (বিরুদ্ধাচারণ করা)- We all opposed to the proposal of suspension of classes.
- Opposite to (বিপরীতে)- His house is opposite to the club.
- Owe to (ঋণী হওয়া)- 1 owe to my teachers.
- Owing to (কারণে)- People suffere owing to high ambition.
P
- Parallel to (সমান্তরাল)- The road is parallel to the National Highway.
- Part with (বিদায় নেওয়া)- The child was weeping as he parted with his mother.
- Partial to (পক্ষপাতিত্ব পূর্ণ)- I am partial to my family.
- Participate with (a person) in (a programme) – She participated with me in recitation.
- Passion for (আসক্তি)- The old man has passion for painting.
- Patience with (সহিষ্ণু)- [ lost all my patience with my son.
- Pity for (দয়া)- The star has pity for domestic pets.
- Pleased with (সন্তুষ্ট হওয়া)- We all pleased with Ramen.
- Plunge in (thought) into (water) He seems to be plunged in thought. The swimmer plunged into water.
- Polite in (manner) to (person) – She is very polite in her manner to everyone.
- Ponder on/over (চিন্তা করা)- The president pondered on/over the loss of the club.
- Popular with (people) for (manner) – The leader is popular with all for his simplicity.
- Prefer to (পছন্দ করা)- I prefer coffee to tea.
- Preferable to (পছন্দসই)- Death is preferable to dishonour.
- Prepare for (প্রস্তুত হওয়া)- He prepares for WBCS well.
- Present with (উপহার দেওয়া)- We presented him with a book.
- Preside over (পৌরহিত্য করা)- The B.D.O. presided over the meeting.
- Pretend to (ভান করা)- She pretended to be a health expert.
- Prevent from (বাঁধা দেওয়া)- The investigation team was prevented from entering the village.
- Prey to (শিকার হওয়া)- The boy became a prey to excessive greed.
- (Take) pride in (গর্ব অনুভব করা)- He takes pride in his birth.
- Pride (oneself) on (গর্ব অনুভব করা)- He prides himself on his birth.
- Proud of (গর্বিত)- His father is proud of him.
- Prior to (পূর্বে)- Prior to this job, he was a teacher.
- Proficient in/at (দক্ষ)- She is proficient in/at speaking English fluently.
- Profitable to (লাভজনক)- Selling vegetable is profitable to him.
- Prohibit from (নিষিদ্ধ)- He was prohibitted from entering the house.
- Prone to (প্রবন)- Delhi is prone to earthquake.
- Proportionate to (সামঞ্জস্যপূর্ণ)- His expenses are proportionate to his income.
- Protect from/against (রক্ষা করা)- Brothers always protect sisters from/against dangers.
Q
- Qualifed for (যোগ্য)- Rik is qualified for the post of a manager.
- Quarrel with (ঝগড়া করা)- Never quarrel with your friends.
- Quest for/or (খোঁজ)- The quest for/of knowledge isendless.
- Quick at (চটপটে)- The child is quick at learning.
R
- Ready for (তৎপর)- The quick response team are ready for action.
- Reason for (কারণ)- He has no reason for leaving the job.
- Recover from (আরোগ্যলাভ করা)- His father recovered from corona infection.
- Reduce to (ক্ষয়ে/কমে যাওয়া)- All the buildings are reduced to debris after an earthquake.
- Refer to (উল্লেখ করা)- The teacher referred the case to the headmaster.
- Regard for (শ্রদ্ধা)- We have immense regard for our teachers.
- Relevant to (প্রাসঙ্গিক)- His comment is relevant to the incident.
- Relieved from / of (মুক্ত হওয়া/করা)- The master relieved the maid from/of doing hard work.
- Rely on (নির্ভর করা)- Never rely on a cheat.
- Remarkable for (উল্লেখযোগ্য)- His action is remarkable for present wit.
- Remedy for/against (প্রতিকার)- There is no remedy for anxiety.
- Repentance for (অনুতাপ)- The girl has no repentance for her rudeness.
- Respect for (শ্রদ্ধা)- The students should have respect for the teachers.
- In respect of ( সম্বন্ধে) You are senior to me in respect of service.
- Respectful to (শ্রদ্ধাশীল)- He is always respectful to his seniors.
- Responsible to (an authority) for (an action) The manager is responsible to the company for the loss.
- Result in (পর্যবসিত হওয়া)- All his efforts resulted in failure.
- Rich in (প্রাচুর্যপূর্ণ)- India is rich in cultivation.
- Retire from (অবসর নেওয়া)- He will retire from his service next year.
- Rob of (ছিনিয়ে নেওয়া)- Pirates robbed the travellers of all belongings.
S
- Safe from (নিরাপদ)- His family is safe from attack.
- Satisfied with (সন্তুষ্ট)- I am satisfied with my job.
- (In) search of (সন্ধানে)- The old man is in search of peace in life.
- Senior to (বড়)- Mr. Das is senior to me.
- Sentence to (দণ্ডিত)- He was sentenced to imprisonment.
- Shame for (লজ্জিত)- I feel shame for your behaviour.
- Short of (ঘাটতি)- His father is short of funds.
- Sick of (বিরক্ত)- I am sick of the dispute in school.
- Similar to (সদৃশ)- This fruit is similar to taste of orange.
- Smile upon (অনুগ্রহ করা)- Fortune smiled upon him.
- Sorry for (দুঃখিত)- He is sorry for what has happened.
- Stare at (একদৃষ্টিতে তাকানো)- The boy is staring at you in fear.
- Stick to (আঁকড়ে থাকা)- He stuck to preparation even in his odd days.
- Submit to (বশ্যতা স্বীকার করা)- Macbeth submitted himself to destiny.
- Substitute for (বিকল্প)- The club has no substitute for Messy.
- Sufficient for (পর্যাপ্ত)- The office has not sufficient staff for a new counter.
- Suffer from (ভোগা)- She is suffering from malaria.
- Suitable for (উপযুক্ত)- His height is suitable for army.
- Superior to (উৎকৃষ্টতর)- The tea of Darjeeling is superior to that of Assam.
- Sure of (নিশ্চিত)- We were sure of his success this time.
- Surprised at/by (বিস্মিত)- They were surprised at/by my presence.
- Sympathy for (সহানুভূতি)- We should have sympathy for the poor.
- Sympathetic to (সহানুভূতিশীল)- We should be sympathetic to the handicapped.
- Synonymous with (সমার্থক)- Peril is synonymous with danger.
T
- Talk to / with (a person) about/over/of (a matter) We talked to / with the manager about/over/of a concession.
- Taste of (স্বাদ)- I like the taste of chocolate icecream.
- Taste for (পছন্দ)- Mrs. Sen has a taste for western music.
- Thankful to (a person) for (a work) We are thankful to the secretary for this decision.
- Think of / about (a person) (চিন্তা করা)- What do you think of/about her?
- Think over/on (a matter) (চিন্তা করা)- What do you think over /on the examination?
- Thirst for (আকাঙ্ক্ষা)- She has a thirst for knowledge.
- Tired of (ক্লান্ত)- The man is tired of walking.
- Tremble with (কাঁপা)- She trembled with fear.
- Tribute to (শ্রদ্ধা) – We pay tribute to the marlyrs on the Independence day.
- True to (নিষ্ঠাপূর্ণ)- We should always be true to our duty.
- Trust in (বিশ্বাস)- Keep trust in God.
- Trust (a thing) to (a person) (ভরসা করা)- You may trust the printing to Sounien.
U
- Unware of (অসচেতন)- A portion of the mass remains unaware of the severity of Covid-19.
- Unequal to (অনুপযুক্ত)- He is unequal to the girl.
- Unite with (মিলিত হওয়া)- We were again united with friends.
- Useful to (person) for (purpose) (প্রয়োজন/উপযোগী)- The books of CRACK are useful to the students for success.
V
- Vain of (দাম্ভিক)- She is always vain of her status.
- Vary from (পৃথক হওয়া)- Life varies from one person to another.
- Versed in (দক্ষ)- The man is versed in foreign language.
- Vexed with (বিরক্তি বোধ করা)- We all vexed with his comments.
- Victim of (বলি)- The girl is a victim of dowry system.
- Victim to (শিকার)- The were victims to a train mishap.
- view of (বিবেচনায়)- He was pardoned in view of his age.
- (With a) view to (উদ্দেশ্যে)- We went there with a view to watch spectacular shots of Kohli.
- Vital to (অত্যাবশ্যক)- Rest is vital to recovery of health.
- Vulnerable to (অসংরক্ষিত)- A child is vulnerable to any disease.
W
- Wait for (a person) at (a place) (অপেক্ষা করা)- I waited for her at the station.
- Wait upon সেবা করা)- A maid is waitng upon the master.
- Want of (অভাব)- Society is now in want of gentle man.
- Warn of (সচেতন করা)- I warned him of an imminent danger.
- Weak in (দুর্বল)- The girl is weak in mathematics.
- Weakness for (দুর্বলতা)- The leader has weakness for fame.
- Withness to (প্রমাণ) – Her dress is withness to her opulence.
- Worthy of (উপযুক্ত)- The bravery of the boy is worthy of praise.
Y
- Yearn for (আকাঙ্ক্ষা)- She yearned for a handsom scholarship.
- Yield to (বশ্যতা স্বীকার করা)- Hitlar never learnt to yield to injustice.
Z
- Zeal for (প্রবল আগ্রহ)- The boy has zeal for cricket.
- Zealous for (আগ্রহী)- She is zealous for improving her handwriting.
- Zest for (আগ্রহ)- The old man has a great zest for travelling.
Appropriate Preposition থেকে 100 টি গুরুত্বপূর্ণ MCQ:
1. He is fond ___ music.
A) on
B) in
C) of
D) for
Answer: C) of
Explanation: “Fond of” একটি fixed phrase।
2. She is good ___ mathematics.
A) in
B) at
C) on
D) for
Answer: B) at
Explanation: “Good at” দক্ষতা বোঝায়।
3. He is afraid ___ dogs.
A) from
B) with
C) of
D) by
Answer: C) of
Explanation: “Afraid of” স্থির preposition।
4. The book is written ___ Rabindranath Tagore.
A) by
B) with
C) from
D) of
Answer: A) by
Explanation: কাজের কর্তা বোঝাতে “by”।
5. She insisted ___ going there.
A) on
B) in
C) for
D) to
Answer: A) on
Explanation: “Insist on” + gerund।
6. He died ___ malaria.
A) from
B) of
C) by
D) with
Answer: B) of
Explanation: রোগে মৃত্যু হলে “die of”।
7. The train arrived ___ time.
A) at
B) in
C) on
D) by
Answer: C) on
Explanation: নির্দিষ্ট সময়ে = “on time”।
8. He divided the cake ___ two parts.
A) between
B) among
C) into
D) in
Answer: C) into
Explanation: ভাগ করা হলে “divide into”।
9. She is married ___ a doctor.
A) with
B) to
C) by
D) for
Answer: B) to
Explanation: “Married to”।
10. He suffers ___ fever.
A) from
B) by
C) with
D) of
Answer: A) from
Explanation: “Suffer from”।
11. He is senior ___ me.
A) than
B) to
C) from
D) over
Answer: B) to
Explanation: Senior/Junior/Superior/Inferior এর পরে “to”।
12. She prefers tea ___ coffee.
A) than
B) to
C) from
D) over
Answer: B) to
Explanation: “Prefer A to B”।
13. He is proud ___ his success.
A) on
B) in
C) of
D) for
Answer: C) of
Explanation: “Proud of”।
14. The meeting starts ___ 10 a.m.
A) in
B) at
C) on
D) by
Answer: B) at
Explanation: নির্দিষ্ট সময় = at।
15. She has been ill ___ Monday.
A) for
B) since
C) from
D) by
Answer: B) since
Explanation: নির্দিষ্ট সময়বিন্দু = since।
16. He has lived here ___ five years.
A) since
B) from
C) for
D) by
Answer: C) for
Explanation: সময়ের পরিমাণ = for।
17. The boy jumped ___ the river.
A) in
B) into
C) at
D) over
Answer: B) into
Explanation: গতিশীলতা + ভেতরে প্রবেশ = into।
18. She is responsible ___ the work.
A) of
B) for
C) to
D) with
Answer: B) for
Explanation: “Responsible for”।
19. He is different ___ his brother.
A) than
B) to
C) from
D) with
Answer: C) from
Explanation: “Different from” সঠিক।
20. The cat is hiding ___ the table.
A) in
B) at
C) under
D) by
Answer: C) under
Explanation: নিচে বোঝাতে “under”।
- He is anxious ___ his result.
A) for B) about C) with D) to
Ans: B
Explanation: Anxious about = উদ্বিগ্ন - She was astonished ___ the news.
A) at B) for C) with D) by
Ans: A
Explanation: Astonished at - He is capable ___ doing it.
A) for B) to C) of D) with
Ans: C
Explanation: Capable of - She is confident ___ success.
A) of B) for C) in D) with
Ans: A
Explanation: Confident of - He is curious ___ know the truth.
A) of B) to C) for D) with
Ans: B
Explanation: Curious to + verb - He is dependent ___ his parents.
A) on B) in C) with D) at
Ans: A
Explanation: Dependent on - She is eager ___ learn.
A) for B) to C) of D) with
Ans: B
Explanation: Eager to + verb - He is eligible ___ the post.
A) for B) to C) of D) with
Ans: A
Explanation: Eligible for - He is faithful ___ his promise.
A) with B) to C) for D) at
Ans: B
Explanation: Faithful to - She is familiar ___ me.
A) with B) to C) for D) at
Ans: B
Explanation: Someone is familiar to me - I am familiar ___ this place.
A) to B) with C) for D) at
Ans: B
Explanation: Familiar with (কিছুর সঙ্গে পরিচিত) - He is grateful ___ me.
A) with B) to C) for D) at
Ans: B
Explanation: Grateful to (ব্যক্তি) - He is guilty ___ theft.
A) for B) with C) of D) at
Ans: C
Explanation: Guilty of - She is hopeful ___ success.
A) of B) for C) to D) with
Ans: A
Explanation: Hopeful of - He is ignorant ___ the facts.
A) for B) with C) of D) at
Ans: C
Explanation: Ignorant of - She is keen ___ music.
A) in B) on C) at D) with
Ans: B
Explanation: Keen on - He is lacking ___ confidence.
A) in B) of C) with D) at
Ans: A
Explanation: Lack in (formal usage) - She is opposed ___ the plan.
A) for B) to C) with D) at
Ans: B
Explanation: Opposed to - He is pleased ___ his result.
A) with B) at C) for D) in
Ans: A
Explanation: Pleased with - She is popular ___ her friends.
A) with B) among C) between D) in
Ans: B
Explanation: Popular among (group)
- He is prejudiced ___ the poor.
Ans: against
Explanation: Prejudiced against - She is related ___ me.
Ans: to
Explanation: Related to - He is satisfied ___ his work.
Ans: with
Explanation: Satisfied with - She is serious ___ her studies.
Ans: about
Explanation: Serious about - He is shocked ___ the incident.
Ans: at
Explanation: Shocked at - She is skilled ___ painting.
Ans: in
Explanation: Skilled in - He is tired ___ working.
Ans: of
Explanation: Tired of - She is troubled ___ financial problems.
Ans: with
Explanation: Troubled with - He is used ___ hard work.
Ans: to
Explanation: Used to - She is vexed ___ me.
Ans: with
Explanation: Vexed with (person) - He abstained ___ alcohol.
Ans: from - She appealed ___ me for help.
Ans: to - He applied ___ the job.
Ans: for - She belongs ___ a rich family.
Ans: to - He boasted ___ his success.
Ans: of - She deals ___ imported goods.
Ans: in - He depends ___ luck.
Ans: on - She differs ___ me.
Ans: from - He dreams ___ becoming rich.
Ans: of - She entered ___ the room.
Ans: into
- He insisted ___ payment.
Ans: on - She laughed ___ him.
Ans: at - He listens ___ music.
Ans: to - She longs ___ success.
Ans: for - He objected ___ the proposal.
Ans: to - She prays ___ God.
Ans: to - He prefers coffee ___ tea.
Ans: to - She provided me ___ money.
Ans: with - He relies ___ his friends.
Ans: on - She succeeded ___ solving it.
Ans: in - He suffers ___ asthma.
Ans: from - She thinks ___ her childhood.
Ans: of - He warned me ___ danger.
Ans: of - She works ___ a bank.
Ans: in - He writes ___ a pen.
Ans: with - She was angry ___ me.
Ans: with - He was angry ___ the result.
Ans: at - She is ashamed ___ her mistake.
Ans: of - He is blind ___ one eye.
Ans: in - She is content ___ her life.
Ans: with
- He is addicted ___ drugs.
Ans: to - She is allergic ___ dust.
Ans: to - He is amazed ___ her talent.
Ans: at - She is annoyed ___ me.
Ans: with - He is attached ___ his parents.
Ans: to - She is aware ___ the risk.
Ans: of - He is blessed ___ good health.
Ans: with - She is burdened ___ debt.
Ans: with - He is concerned ___ the issue.
Ans: about - She is delighted ___ the news.
Ans: at - He is devoted ___ his mother.
Ans: to - She is engaged ___ social work.
Ans: in - He is envious ___ me.
Ans: of - She is expert ___ mathematics.
Ans: in - He is famous ___ his honesty.
Ans: for - She is filled ___ joy.
Ans: with - He is free ___ danger.
Ans: from - She is involved ___ politics.
Ans: in - He is proud ___ his country.
Ans: of - She is weak ___ English.
Ans: in